• Latest News

    পেকুয়ায় নজিরবিহীন পাহাড় কাটা, নিরব প্রশাসন

    মো: ফারুক,পেকুয়া :
    কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের মাঝেরপাডা এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে নজিরবিহীনভাবে চলছে অবৈধভাবে পাহাড় কাটা। গত কয়েক মাস ধরে এ কর্মকান্ড চললেও সংশ্লিষ্ট বনবিভাগ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন কোন ধরণের প্রদক্ষেপ নেয়নি। সরকার দলীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এ পাহাড় কাটা অব্যাহত রেখেছে বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে। ১ ডিসেম্বর পাহাড় কাটার এ ভয়াহব দৃশ্য সরোজমিন গিয়ে দেখা গেছে।
    পাহাড় কাটার নায়ক আজিজ উদ্দিন আজু দম্ভোক্তি নিয়ে বলেন, আমি বনবিভাগ ও থানার ক্যাশিয়ারকে টাকা দিয়ে পাহাড় কাটছি। আমরা পাহাড় কাটলে যতদোষ। আওয়ামীলীগ নেতারা কাটলে কোন দোষ নাই। কোন আ’লীগ নেতা পাহাড় কাটছে প্রশ্ন করলে তিনি বলেন, উপজেলা আ’লীগের সিনিয়ন এক নেতার না বলেন।
    পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম পেকুয়ায় অব্যাহত পাহাড় কাটার কথা স্বীকার করে বলেন, আমরা কয়েকবার অভিযান পরিচালনা করছি। রাজনৈতিক কিছু নেতার কারণে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান সফল হয়নি। তবে এবার কোন ছাড় দেওয়া হবেনা।
    ইউএনও জয়নাল আবদীন জানান, সদ্য পেকুয়ায় আমি ইউএনও হিসাবে যোগদান করেছি। তবে যারাই পাহাড় কাটুক তাদের ছাড় দেওয়া হবেনা। অভিযানে পুলিশ পাঠানো হয়েছে।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় নজিরবিহীন পাহাড় কাটা, নিরব প্রশাসন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান