• Latest News

    বালুর নিচে চাপা ডুলাহাজারার হাজার হাজার মানুষ : চুপ প্রশাসন!



    সরেজমিনে ঘুরে,
    তামিরুল ইসলাম মিল্লাত:
    বার্তা বিভাগ,কক্সবার্তা ডট কম
    কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হাজার হাজার জনসাধারন ও স্কুল, মাদ্রাসা, কলেজগামী পড়ুয়া শিক্ষার্থীরা  এবং পুরো ডুলাহাজারা ইউনিয়নবাসী বালু লুটারদের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় জনসাধারণ।

    অভিযোগে জানা গেছে, ডুলাহাজারার স্থানীয় মহাল থেকে বালু উওোলণ করে ট্রাকে ভর্তি করে প্রতিনিয়ত যান চলা চলের কারনে ইউনিয়নের রংমহল-পাগলিরবিল থেকে ডুলাহাজারা বাজার সংলগ্ন মারকাজ সড়কটি ভেঙ্গে একপ্রকার চলাচলের অনুপযোগী হয়ে গেছে।পাগলিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি দেখলে মনে হবে যেন আপনি ১৮০০ শতকের কোন একসময় কোথাও যাচ্ছেন!

    সরেজমিনে দেখা গেছে, স্কুল, মাদ্রাসা, কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতের এই রোডে তাদের একপ্রকার সংগ্রাম করেই চলতে হচ্ছে!প্রতিনিয়ত প্রায় রাস্তাসম গাড়ি চলাচলের ফলে শিক্ষার্থীদের ঐ রোডে চলাচল অসম্ভবে পরিণত হয়েছে।
    ছোট ছোট ছাত্রছাত্রীরা ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে।

    ৫ মিনিটের পথ যাতায়াতের জন্য অনেক সময় আধা ঘন্টাও লেগে যাচ্ছে।এছাড়া এইসব ট্রাকের অতিরিক্ত কালো ধোঁয়া ও ধুলাবলির কারণে পরিবেশ দূষিত হয়ে পড়েছে প্রতিনিয়ত। ওই সড়কটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীদের চলার পথে হোচট খেয়ে বিভিন্ন ভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে।

    বর্তমানে সড়কটি একেবারে ভুতুড়ে পরিস্থিতি শুরু হয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করেন। এ অবস্থার কারনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারন ও শিক্ষার্থীদের মধ্যে তবে এ নিয়ে দেখার কেউ নেই।

    ভুক্তভোগিরা জানান বিগত ৪ বছর ধরে একটি প্রভাবশালী মহল ওই এলাকার জনসাধারন কে জিম্মি করে মহাল থেকে বালু উওোলন করে নিত্য নৈমওিক শত,শত বালু ট্রাক ভর্তি করে পরিবহন করে কোন আইন কে তোয়াক্কা না করে বিদর্পে বালু বাণিজ্যে মেতে উঠে। যে কারনে ভুক্তভোগিরা জানান অভিযুক্তরা প্রভাবশালী হওয়াতে ভয়ে তারা বাধা দিতে কোন প্রকার সাহস পাচ্ছেনা। এ নিয়ে প্রশাসন সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংন্থার হস্তক্ষেপ কামনা করছেন ওই এলাকার জনসাধারন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বালুর নিচে চাপা ডুলাহাজারার হাজার হাজার মানুষ : চুপ প্রশাসন! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান