• Latest News

    আজও রোহিঙ্গাবাহী ৩ নৌকা ফেরত

    নিজস্ব প্রতিবেদক:
    কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৩টি নৌকা ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) সদস্যরা।

    আজ শনিবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময়ে টেকনাফের নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয়।

    বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, আজ ভোরের দিকে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ৩টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আজও রোহিঙ্গাবাহী ৩ নৌকা ফেরত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান