• Latest News

    বীচ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছুরি ও মোবাইলসহ আটক ৪

    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজার বীচ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জনকে ছুরি ও মোবাইলসহ আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। রবিবার তাদের আটক করা হয়।
    তারা হলেন- শহরের কলাতলী চৌদ্দগ্রাম এলাকার মো. আবুল কালামের ছেলে মো. রমজান আলী,  দক্ষিণ আদর্শ গ্রাম( হাশেমের বাড়ী) এলাকার মৃত মোঃ সেলিমের ছেলে মো কামাল হোসেন, দক্ষিণ আদর্শ গ্রামের মো নাছির উদ্দিনের ছেলে রিয়াজ মোঃ রেশাদ ও আবুল কালামের ছেলে মো. রাহাত।
    ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, চুরি-ছিনতাইসহ সব ধরণের অপরাধরোধে আমরা প্রস্তুত। আটককৃতরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বীচ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছুরি ও মোবাইলসহ আটক ৪ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান