• Latest News

    "ডুলাহাজারায় সন্ত্রাসী হামলার আতঙ্কে বয়োবৃদ্ধা" শীর্ষক সংবাদের প্রতিবাদ

    গত ১৯ নভেম্বর নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ, কক্সবাজার সময়, কক্সবার্তা সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় "ডুলাহাজারায় সন্ত্রাসী হামলার আতঙ্কে বয়োবৃদ্ধা" শিরুনামের সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। ওই সংবাদে আমি এবং আমার স্বজনরা মিলে সন্ত্রাসী কায়দায় পার্শ্ববর্তী বয়োবৃদ্ধ ফয়েজ আহমদকে হুমকি-দামকি দিয়ে জায়গা দখলের পায়তারা করছি বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

    প্রকৃতপক্ষে আমার পৈত্রিক আরএস খতিয়ান ভূক্ত নিজ নামীয় বিএস ৮৭৪ নং খতিয়ানের ২১৮ ও ২০৫ নং দাগের বসত ভিটের একটি অংশ বিগত ২০ বছর পূর্বে আমার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেয় পার্শ্ববর্তী ফয়েজ আহমদ। ইতিপূর্বে ওই ফয়জ আহমদকে আমার অংশটুকু ফিরিয়ে দেওয়ার কথা অনেকবার বলা হয়েছিল। কিন্তু তার সীমানায় কোন জায়গা পাড়েনি বলে দাবী করে কর্ণপাত করেনি সে। এভাবে দীর্ঘ সময় পার হওয়ার পর সম্প্রতি এব্যাপারে এলাকার ওয়ার্ড মেম্বার সহ মান্যগণ্য ব্যক্তিদের বিচার দিই। সার্বিক বিবেচনায় দাগ সিট ও দলিলাদি দেখে সমাধানে পৌছার লক্ষ্যে সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণের প্রয়োজন বলে জানান বিচারকগণ। তার জন্য আমরা উভয় পক্ষে বিচারকের নিকট সার্ভেয়ারের জন্য টাকাও জমা দিই। কিন্তু আমি বা আমার স্বজনরা প্রতিপক্ষকে গালিগালাজ ও হুমকি দিচ্ছি বলে বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে। যা মিথ্যা ও উদ্দেশ্য প্রবণ ছাড়া কিছুই নয়। মূলত আমাকে ও আমার পরিবারকে সমাজে ছোট করার জন্য এসব সড়যন্ত্র করে যাচ্ছে। এমনকি সাংবাদিক ভাইদের মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রচার করে বেড়াচ্ছে। আমি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওসব উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসন ও এলাকাবাসিকে এই মিথ্যা সংবাদ নিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।


    প্রতিবাদকারী
    মোঃ নবীর হোছাইন
    বয়স- ৬৫ বছর
    পিতা- মৃত খলিলুর রহমান
    সাং ডুমখালী (২নং ওয়ার্ড), ডুলাহাজারা, চকরিয়া, কক্সবাজার।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: "ডুলাহাজারায় সন্ত্রাসী হামলার আতঙ্কে বয়োবৃদ্ধা" শীর্ষক সংবাদের প্রতিবাদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান