• Latest News

    প্রেম-বিচ্ছেদ প্রসঙ্গে আলিয়ার অভিমত



    বিনোদন বার্তা:
    কক্সবার্তা ডট কম।।
    প্রত্যেক তরুণ-তরুণীর জীবনেই প্রেম-বিচ্ছেদ যে এক ভয়াবহ ঘটনা, তা বললে বোধকরি কোনও ভুল হবে না। এই ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা পথ ব্যবহার করে।

    সম্প্রতি নিজের বিচ্ছেদের কথা ফাঁস করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বলেছেন, ‌'ঠিক কীভাবে তিনি বিচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করেছেন!'

    সংবাদমাধ্যম আইএএনএসকে (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভার) আলিয়া বলেন, 'বিচ্ছেদের কথা বলা খুবই গতানুগতিক একটি বিষয়। তবে আমাদের শরীরে কোনও ক্ষত সৃষ্টি হলে তা সময়ের পরিক্রমায় একসময় যেমন করে সেরে যায়, হৃদয়ে থাকা বিচ্ছেদের ক্ষতও তেমনি করে একসময় শুকিয়ে যায়। সমস্যাটা তখন হয়, যখন খুবই দ্রুত বিচ্ছেদের ক্ষত থেকে বের হয়ে আসার চেষ্টা করি।'

    আলিয়া মন্তব্য করেন, মানুষ এক মুহূর্তও বিচ্ছেদের বেদনা সইতে চায় না বলেই এমন হয়।
    আলিয়া মনে করেন, ছুটির দিন যেমন বেশি হওয়া উচিত নয়, তেমন করে বারবার প্রেম করে আবার বিচ্ছেদে যাওয়াও ভালো নয়। নিজের ক্ষেত্রে বিচ্ছেদের সংখ্যা ২/১টার বেশি নয় বলে জানান তিনি।

    সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে 'ডিয়ার জিন্দেগি' নামের চলচ্চিত্রের কাজ শেষ করেছেন 'উড়তা পাঞ্জাব'খ্যাত তারকা আলিয়া। গুরু সিন্ধে পরিচালিত ওই চলচ্চিত্রটি মুক্তি পাবে ২৫ নভেম্বর। ওই চলচ্চিত্রের প্রচারণার কাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রেম-বিচ্ছেদ প্রসঙ্গে আলিয়ার অভিমত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান