• Latest News

    জালালাবাদে গোপনে বাল্য বিবাহ সম্পন্ন



    নাছির উদ্দিন,ঈদগাহ:
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও জালালাবাদে গোপনে বাল্য বিবাহ সম্পন্নের গুরুতর অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। জানা যায়, জালালাবাদ দক্ষিণ পালাকাটা এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের ৭ম ও ৯ম শ্রেণীতে পড়–য়া ২ কন্যাকে বাল্য বিবাহ দেওয়ার জন্য সম্প্রতি প্রস্তুতি সম্পন্ন করে। বাল্য বিবাহের এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন সদর নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। এর পর বাল্য বিবাহ বন্ধের জন্য সদর নির্বাহী কর্মকর্তা স্থানীয় চেয়ারম্যানকে অবগত করেন। তখন আনুষ্ঠানিকভাবে বাল্য বিবাহ দিতে না পেরে গোপনে কন্যার পিতা কাবিন বিহীন বিয়ে সম্পন্ন করেছে বলে এলাকার লোকজন অভিযোগ তুলে। এ ব্যাপারে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করা হলে সে জানায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে এ বিষয়টি অবগত করলে চেয়ারম্যান তাকে বিষয়টি জানায়। কন্যার পিতা মোহাম্মদ হোসেন জানান, মেয়ে বিয়ে দেওয়ার জন্য সে প্রস্তুতি নিলেও এখন আর বাল্য বিবাহ দিচ্ছে না। বয়স পূর্ণ হলেই তার ২ মেয়েকে বিয়ে দেওয়া হবে। তবে এলাকার লোকজন জানান, বয়স ১৮ না হওয়ায় কাবিন করতে না পেরে গোপনে বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জালালাবাদে গোপনে বাল্য বিবাহ সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান