কক্সবার্তা ডট কম ডেস্ক:
বিএনপির দেয়া সাম্প্রতিক প্রস্তাবনা সকলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা শুরুর ভিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার বাংলা ও ইংরেজি উভয় ভাষায় করা টুইটে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এই টুইট বার্তা সন্ধ্যা ৫.৩৪ মিনিটে বেগম খালেদা জিয়ার নিজস্ব টুইটার একাউন্টে পোস্ট করা হয়।সকলের কাছে গ্রহণযোগ্য একটি দক্ষ, নিরপেক্ষ ও উপযুক্ত নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া শুক্রবার তার দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন।ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে বিশিষ্ট নাগরিক, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও দল-জোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপস্থাপিত এই ফর্মুলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে ফুরিয়ে যাবে।বেগম খালেদা জিয়া বাংলায় তার টুইট বার্তায় বলেছেন, 'নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন।'বিএনপি চেয়ারপারসনের ইংরেজি টুইট বার্তায় বলা হয়েছে- 'I've presented a plan for an effective EC. For truly fair polls talks on this basis can be initated. The govt can also use this option.'গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বলেছেন যে, নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আগামীতে যথাসময়ে উপস্থাপন করা হবে।বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবনা উপস্থাপনের সঙ্গে সঙ্গে শাসক দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এরপর আজ বেগম জিয়া তার উত্থাপিত প্রস্তাবনাকে আলোচনা শুরুর ভিত হতে পারে বলে টুইট বার্তায় অভিমত ব্যক্ত করেছেন।