হিমেল,চট্টগ্রাম ব্যুরো:
কক্সবার্তা ডট কম।।
কক্সবার্তা ডট কম।।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের নালাপাড়া এলাকার একটি ভ্যান থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম জালাল উদ্দিন (৪৬)।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নগরীর নালাপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা এটি ফেলে রেখে যায় তা এখনো জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, নিহত জালাল বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। তিনি নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় বসবাস করতেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মহিউদ্দিন জানান, আজ সকালে নিহত জালালের লাশ একটি ভ্যানে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে জালালকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, বিস্তারিত জানতে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।