ক্যাম্পাস বার্তা:
কক্সবার্তা ডট কম।।
সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে হতে যাচ্ছে মহাসমাবেশ। সেই সমাবেশকে সামনে রেখে আজ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জন সোচ্চার মূলক প্রচারণা করেন গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সুন্দরবনের গুরত্ব তুলে ধরেন, সাথে সাথে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশের কি রকম ক্ষতি হতে পারে তা তুলে ধরেন। তিনি আরও বলেন সুন্দরবন এবং বাংলাদেশের জন্য সেই ক্ষতি বিরূপ প্রভাব ফেলবে।
পরে জোনায়েদ সাকি বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকাগুলোতে লিফলেট বিতরণের মাধ্যমে বলেন যে এই মহাসমাবেশ সরকার বিরোধী কোন আন্দোলন নয় বরং এটি সরকারের একটি ভূল সিদ্ধান্তের বিরুদ্ধে জনগনের অবস্থান কর্মসূচি। উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি-সুন্দরবন ধ্বংস করা চলবে না, এই দাবিতে তিনি শিক্ষার্থী, চাকুরীজীবী এবং সাধারণ মানুষদের সকলকে জাতীয় সম্পদ রক্ষায় সংগঠিত হওয়ার জন্য আহ্ববান জানান।