• Latest News

    ওবায়দুল কাদের ও শামীম ওসমান গোপন বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মঙ্গলবার

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে গোপন বৈঠক করেছেন নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার সন্ধ্যায় ওবায়দুলক কাদেরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জে দ্বিধাবিভক্ত স্থানীয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সোমবার সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানসহ দলটির বিভিন্ন নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। তবে ওই বৈঠকে আইভী উপস্থিত ছিলেন না। এ সময় শামীম ওসমানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং ওবায়দুল কাদেরের সঙ্গে জাহাঙ্গীর কবীর নানক বৈঠকে উপস্থিত ছিলেন।

    তারা আরও জানান, দলের সাধারণ সম্পাদকের সঙ্গে নারায়ণগঞ্জ নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। কিন্তু অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সেই বৈঠক হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাসায়।

    এদিকে নাসিক নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমানের সাক্ষাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

    বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ওবায়দুল কাদের ও শামীম ওসমান গোপন বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মঙ্গলবার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান