আ ন ম হাসান:
কক্সবার্তা ডট কম।।
কক্সবার্তা ডট কম।।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে আগুনে পুড়ে ৩টি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
বন্ধুচুলার অবন্ধু সলভ আচরণে সৃষ্ট আগুন মাঠির দেয়ালের তৈরি ৩টি বাড়ী একদম পুড়ে যায়। গতকাল রাত সাড়ে সাতটার সময়(২১-১১-১৬) রান্না ঘরের বন্ধু চুলা থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাপ্ত খবরে জানা যায় ।
রান্না ঘরে আগুন লাগার সাথে সাথে বাড়ির চালের চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথম আগুন লাগে কুতুবজোম পশ্চিম পাড়া গ্রামের মৃত বদিউল আলমের পুত্র ছৈয়দ মিয়ার বাড়ীতে। এ সময় বাড়ীতে কোন পুরুষ না থাকায় স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।
সংবাদ পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ছৈয়দ মিয়ার বাড়ির আগুন পরবর্তীতে তার পুত্র একরাম ও প্রতিবেশী মৃত কালাম শরীফের পুত্র নেছার আলম ও আনচারের বাড়ীতেও ছড়িয়ে পড়ে!
ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক ছৈয়দ মিয়া কক্সবার্তাকে বলেন, তার বাড়ীতে ১লক্ষ ৭৫ হাজার নগদ টাকা ও মূল্যবান কাগজ এবং আসবাবপত্র পুড়ে একেবারে ছাই হয়ে যায়। অপর মৎস্য ব্যবসায়ী ছৈয়দ মিয়ার পুত্র একরাম এর নগদ ২৩ হাজার টাকা এবং কিছু স্বর্ণ পুড়ে যায় বলে কান্নাজড়িত কণ্ঠে আমাদের জানান ।
মহেশখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ দিমন বড়য়া জানান, তার নেতৃত্বে ১৮০০ লিটার পানি ভর্তি একটি গাড়ী নিয়ে৷ ৮ সদস্যের একটি টিম আগুন নেভানোর কাজে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন । খবর পেয়ে মহেশখালী থানার একটি টিম দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়ী ঘরের নিরাপত্তা দেওয়ার জন্য ছুটে যায় ৷
স্থানীয় মেম্বার নুর হোসেনের মতে ৩টি বাড়ীর ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা। বাড়ীর সমস্ত কিছু আগুনে পুড়ে যাওয়ায় শীতের মাঝে খোলা আকাশের নীচে রাত্রী যাপন করতে হচ্ছে ৩টি পরিবারের সদস্যদের। স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিককে সহায়তা প্রদান করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।