• Latest News

    কুষ্টিয়ায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২৫

    দেশ বার্তা:
    কক্সবার্তা ডট কম।।
    কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে সাইদুর রহমান (৩২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাইদুর রহমানের বাড়ি মাগুরায়। তিনি ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক।

    কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ জানান, সকালে সোহেলী ও হানিফ পরিবহনের দুটি যাত্রীবাহী বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিত্তিপাড়া বাজারের কাছে সোহেলী পরিবহনের বাসটি হানিফ পরিবহনের বাসকে ওভারটেক করার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

    এ সময় স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে সাইদুর রহমানের লাশ উদ্ধার করেন।

    নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই হাসপাতালে আহত ২৫ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুষ্টিয়ায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২৫ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান