• Latest News

    বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ব্রাজিল আর্জেন্টিনার জয়!

    তামিরুল ইসলাম মিল্লাত:
    স্টাফ রিপোর্টার।

    রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে পেরুকে। এ নিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুর রাজধানী লিমার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটির ৫৮ মিনিটে লক্ষ্যভেদ করেন গ্যাব্রিয়েল জেসুস। সতীর্থ রেনাতো আগুস্তোর বাড়িয়ে দেওয়া বল ধরে চমৎকারভাবে জালে জড়াতে ভুল করননি তিনি।

    ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি এসেছে ম্যাচের ৭৮ মিনিটে। গোলটি করেন প্রথম গোলের জোগানদাতা রেনেতো আগুস্তো। প্রতিপক্ষের সীমানায় ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বলটি জালে পাঠিয়ে দলকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন তিনি।
    এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচ জিতেছে তারা।
    আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। আসরের দ্বাদশ রাউন্ড শেষে ব্রাজিলের পয়েন্ট ২৭। পয়েন্ট তালিকায় এখন তারা শীর্ষে আছে।
    এর আগে দিনের অপর ম্যাচে লিওনেল মেসির জাদুতে কলম্বিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল আর্জেন্টিনা।

    ব্রাজিল হতাশা কাটিয়ে কলম্বিয়ার বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কঠিন হয়ে পড়া বিশ্বকাপ সমীকরণ সহজ করতে গেলে এই জয়টা ভীষণ দরকার ছিল আলবিসেলেস্তেদের।

    শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ায় লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

    ২০১৬ সালে বাছাইয়ে চূড়ান্ত ম্যাচ শেষে অন্তত প্লে অফ খেলার যোগ্যতা অর্জনের জায়গায় থাকতে পারল এদগার্দো বাউসার দল।
    লাতিন আমেরিকার বাছাই থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চার দল সরাসরি সুযোগ পাবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলেরও সুযোগ থাকবে, তবে সেই যোগ্যতার জন্য তাদের প্লে অফ ম্যাচ জিততে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নদের বিপক্ষে।

    আপাতত আর্জেন্টিনা আছে এই প্লে অফ খেলার জায়গাতেই। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে মেসিদের জায়গা পঞ্চম স্থানে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ব্রাজিল আর্জেন্টিনার জয়! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান