• Latest News

    ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের হাতে ভূমি কর্মকর্তা গ্রেফতার

    কক্সবার্তা ডেস্ক :
    কুমিল্লায় ঘুষ গ্রহণের অভিযোগে আল-মামুন নামের এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
    রবিবার বিকালে কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আল মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের মৃত মো. ফজর আলীর ছেলে।
    দুদক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আল-মামুন বিভিন্ন ব্যক্তির নিকট থেকে জমা-খারিজের নামে ৩ লাখ ৭৫ টাকা ঘুষ গ্রহণ করেন।
    দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ওই অভিযোগে তিনি বাদি হয়ে আল-মামুনের বিরুদ্ধে চলতি বছরের গত ১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার তাকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
    bp

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের হাতে ভূমি কর্মকর্তা গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান