• Latest News

    হৃীলা ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত

    সংবাদ বিজ্ঞপ্তি:
    টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেছে জেলা ছাত্রলীগ।

    জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় সোমবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
    একই বিষয়ে তিনি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার ফেইসবুকে লিখেছেন।


    ইশতিয়াক আহমদ জয় এর ফেইসবুক থেকে :

    বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার আওতাধীন সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ হৃীলা ইউনিয়ন শাখার কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরন না করে গঠন করায় এবং ঘোষিত কমিটির নতুন নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ থাকায় উক্ত কমিটির (বাংলাদেশ ছাত্রলীগ হৃীলা ইউনিয়ন শাখা) সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  স্থগিত হল।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হৃীলা ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান