নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ডায়াবেটিস কেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত প্রতিবছরের ন্যায় এবারও ঝাঁকজমকপুর্ণ পরিবেশে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল ৯টায় ঈদগাঁও নিউ মার্কেটস্থ ডায়াবেটিস কেয়ার সেন্টার পয়েন্ট থেকে র্যালী বের হয়।
এতে উপস্থিত ছিলেন ঈদগাঁওতে ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইউসুফ আলী, ডাঃ মং এ নু চাক, ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাংবাদিক এম. আবু হেনা সাগর, ম্যানেজার মাওলানা আবু বক্কর, ব্যবসায়ী আরিফ উল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, ঔষধ কোম্পানীর প্রতিনিধি কামরুজ্জামান, রুকনোজ্জামান, মাহমুদ, প্রদীপ সরকার, আজিজুল হকসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ। র্যালী শেষে ডায়াবেটিস কেয়ার সেন্টারের হলরুমে মাহমুদের সভাপতিত্বে ডায়াবেটিস প্রসঙ্গে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডাঃ ইউসুফ আলী, অধ্যাপক ফিরোজ আহমদ। প্রসঙ্গত, সারা বিশে^ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অস্বাস্থ্যকরও অপরিমিত খাবার গ্রহণ, অধিক ওজন ও স্থুলতা এবং কম শারীরিক তৎপরতা ডায়াবেটিসের এ মহামারীর জন্য অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস এক ধরণের বিপাক জনিত রোগ। ইনসুলিন নামক এক প্রকার হরমোনের অভাব হলে বা উৎপাদিত ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে রক্তের প্রয়োজন অনুসারে গ্লুকোজ দেহের কোষে প্রবেশ করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Rating: 5
Reviewed By: Unknown