নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলাধীন খুটাখালী ইউনিয়নস্থ মাইজপাড়া গ্রামের মাওলানা আবদুল মতিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ………. রাজেউন)। বুধবার সন্ধ্যা ৭টায় তিনি নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ইউনিয়নের মাইজ পাড়া বদিউজ্জামান বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাব উদ্দিনের পিতা ও মরহুম হাজী ওবাইদুল্লাহর পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকাল ১০ টায় কিশলয় স্কুল মাঠে মরহুমের যানাজা শেষে খুটাখালী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীর মাওলানা আব্দুল মতিন ইন্তেকাল
Rating: 5
Reviewed By: Unknown