নুরুল কবির, বান্দরবান :
বান্দরবানের সুয়ালক আমতলী তংচংঙ্গা পাড়া বিহারে অনুষ্টিত হয় দিন ব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব। উৎসবকে ঘিরে মুখর হয়ে উঠেছে আমতলী পাড়া বিহার এলাকাসহ উৎসব অঙ্গন । উৎসবে যোগ দিতে শুত্রুবার সকাল থেকে অগণিত পুণ্যার্থীর ঢল নেমেছে।
শুত্রুবার দুপুরে আমতলী পাড়া বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্পা রাণী সাহা আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর সাবেক জেলা পরিষদ চেয়ার ম্যান মং ক্য চিং চৌধুরী সুয়ালক ইউ পি চেয়ারম্যান উ্যক্যানুসহ বৌদ্ব ধর্র্মের দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অথ্যায়নে ২৪ লক্ষ টাকার ব্যয়ে সুয়ালক আমতলী তংচংঙ্গা পাড়া বিহারে পালিটোলের একতলা ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বান্দরবানে কঠিন চীবর দানোৎসব
Rating: 5
Reviewed By: Unknown