• Latest News

    ওমরাহ ভিসা ফি তুলে নিল সৌদি সরকার

    অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ওমরাহ করতে ইচ্ছুক যাত্রীদের থেকে ওমরাহ ভিসার ফি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি কর্মকর্তাদের একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিশ্বের সকল দেশের সৌদি দূতাবাসগুলো এখন ওমরাহ যাত্রীদের থেকে ২ হাজার রিয়াল আদায় করবে না।
    আরব গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের মজলিসে শুরার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়, আরোপিত ওমরাহ ভিসা ফি দু‘ হাজার রিয়াল মওকুফ করা হয়েছে। কর্র্তৃপক্ষ মজলিসে শূরা সিদ্ধান্তের ভিত্তিতে এর বাস্তবায়নও শুরু করে দেয়।
    সৌদি সরকারের ওমরাহ ভিসা ফি তোলে নেয়ার সিদ্ধান্তের পর সারাবিশ্বের সৌদি আরবের দূতাবাসগুলো ওমরাহ যিয়ারতকারীদের থেকে দু হাজার রিয়াল ফি উসুল করবে না।
    সূত্র : ডেইলি পাকিস্তান c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ওমরাহ ভিসা ফি তুলে নিল সৌদি সরকার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান