• Latest News

    মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস হত্যার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামায শেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ।
    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া শহরের নিউ মার্কেটের সামনে মানববন্ধন শেষে বিশাল মিছিলটি শহরের মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক আজম, ব্যবসায়ী সংগঠনের নেতা মোজাম্মেল, রিপন ও শরিয়ত উল্লাহ। মিছিলে রাজনৈতিক, পেশাজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
    এদিকে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তারা অবিলম্বে মায়ানমারের মুসলমানদের ওপর গণহত্যা বন্ধের আহবান জানিয়ে সহিসংতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস হত্যার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান