কক্সবার্তা ডেস্ক :
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কেনো সাজা দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন, হাইকোর্ট।একই সঙ্গে আদেশের অনুলিপি হাতে পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে এই দুজনকে নিম্ন আদালতে আত্নসমর্পনের নির্দেশ দিয়েছেন আদালত।
তবে আত্নসমর্পণ করলে তাদের জামিনের বিষয়টি বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।এই মামলায় দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আহসানের করা আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১৫ সেপ্টেম্বর রায় ফাসেঁর মামলায় সাকা চৌধুরীর স্ত্রী ও সন্তানকে খালাস দিয়ে, আইনজীবী'সহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত।
ss
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সাকা চৌধুরীর স্ত্রী-ছেলের বিরুদ্ধে হাইকোর্টের রুল
Rating: 5
Reviewed By: Unknown