• Latest News

    ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কলেজ প্রভাষক আটক

    কক্সবার্তা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় আব্দুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষককে আটকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।আটক আব্দুল ওয়াদুদ বেলকুচি ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।সোমবার সন্ধ্যার আগে তাকে আটক করা হয়।বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরণের কটূক্তি নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন। বিষয়টি বেলকুচি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষনিক প্রভাষককে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যার আগে প্রভাষকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।তিনি আরো জানান, প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জিএস নয়ন আহমেদ বাদি হয়ে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন।
    bp

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কলেজ প্রভাষক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান