• Latest News

    শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    দেশ বার্তা:
    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুদফায় মোট ১৪ কেজি ৬০০ গ্রাম সোনা আটক করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ১৪ কেজি ১০০ গ্রাম, আর বুধবার সকালে আরও ৫০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

    কাস্টম হাউসের সূত্র জানায়, সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ফ্লাইট এসকিউ ৪৪৬ শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করে। এরপর গার্মেন্টস পণ্য হিসেবে সিঙ্গাপুর  থেকে কার্গোতে আসা একটি পণ্যের চালান আটক করেন কাস্টমস কর্মকর্তারা। আর সে চালানের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেট থেকে বেরিয়ে আসে স্বর্ণ, যার ওজন  ১৪ কেজি ১০০ গ্রাম।

    এছাড়া, বুধবার সকালে মালয়শিয়া ফেরত আজর আলী নামে এক যাত্রীর  জুতার  ভেতর থেকে  উদ্ধার করা হয়েছে  আরও ৫০০ গ্রাম স্বর্ণ। 

    আহসানুল কবির বলেন, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান