• Latest News

    কক্সবাজারে দালালসহ ৭০ রোহিঙ্গা আটক

    কক্সবার্তা ডেস্ক :
    কয়েকদফা অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় চার দালালসহ ৭০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।এদের মধ্যে বুধবার ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধীমনখালি গ্রাম থেকে ৩৩ জন রোহিঙ্গাসহ এক দালালকে আটক করা হয়। আটক দালাল একই গ্রামের অলি আহমদের ছেলে সরওয়ার (১৯)।
    একইদিন সকাল ৬টার দিকে একই ইউনিয়নের আব্দুর রহমান কাটা গ্রাম থেকে ২৯ জন রোহিঙ্গাসহ অপর দালালকে আটক করা হয়। আটক দালাল কুতুপালং শরনার্থী ক্যাম্পের নুর মোহম্মদের ছেলে রফিক মৌলভী।
    বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জাদিমুড়া গ্রাম থেকে চারজন রোহিঙ্গাসহ এক দালালকে আটক করা হয়। আটক দালাল একই গ্রামের আব্দুল মোনাফের ছেলে ওসমান গনি (৩২)।
    একইদিন সকাল ৬টার দিকে লম্বরিপাড়া গ্রাম থেকে চার রোহিঙ্গাসহ অপর দালালকে আটক করা হয়। আটক দালাল একই গ্রামের আবুল শামার ছেলে শাহ আলম (২৭)।তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
    উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এদিকে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই দালালসহ ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ।
    Mdb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে দালালসহ ৭০ রোহিঙ্গা আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান