• Latest News

    তৃণমূল দিয়েই সরকার-বিরোধী আন্দোলনে তৎপর বিএনপি

    ডেস্ক রিপোর্ট :
    তৃণমূল থেকে কেন্দ্রে সাংগঠনিক শক্তি জোরদার করে সরকার-বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে জোর তৎপরতা শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন ও গ্রহণযোগ্য নির্বাচন কালীন সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলীয় হাইকমান্ড।
    ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের আগে ও পরে দুই দফা আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর সাংগঠনিক দুর্বলতাসহ নানাবিধ চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি।
    দল গোছাতে এ বছরের ১৯শে মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় দলের ৬ষ্ঠ কাউন্সিল। পরে ৪ দফায় ঘোষণা করা হয় ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনও এখন শেষ পর্যায়ে। হাইকমান্ডের নির্দেশে তৃণমূলে কমিটি গঠনের কাজও এগিয়ে চলছে বলে জানালেন দলের এই শীর্ষ নেতা। মেজর হাফিজ বলেন, মূল দল নতুন ভাবে গঠন করার জন্যে বেগম খালেদা জিয়া টিম করে দিয়েছেন। সে মোতাবেক বিভিন্ন জেলায় নেতারা যাচ্ছেন। দল পূর্ণগঠনে কাজ শুরু হয়ে গেছে।
    সাংগঠনিক শক্তি জোরদার করে শিগগিরই মাঠের আন্দোলনে নামার পরিকল্পনার কথাও জানালেন তিনি।
    মেজর হাফিজ বলেন, আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প নেই। কমিটি পূর্ণগঠন করে কঠোর আন্দোলন করা হবে জানালেন তিনি।
    আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিয়মতান্ত্রিক পন্থায় সরকার বদল না হলে, যে ঘটনা বিশ্বে ঘটেছে তা বাংলাদেশে হলে সবার জন্যেই খারাপ ভবে বলে মনে করেন তিনি।
    রাজপথের আন্দোলনের পাশাপাশি সম্প্রতি নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী করণে বেগম জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন, তা নিয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা বললেন দলের স্থায়ী কমিটির এই নেতা।
    আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন পূর্ণগঠন এবং শক্তিশালী করণ ও দলের সাংগঠনিক কার্যক্রম এক সঙ্গে চলছে।
    নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা আরো জানালেন, এবারের আন্দোলনে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে বিএনপি'র।
    Vts

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: তৃণমূল দিয়েই সরকার-বিরোধী আন্দোলনে তৎপর বিএনপি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান