অলি উল্লাহ রনি,চকরিয়া :
চকরিয়ায় গুলিবিদ্ধ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রমিকের নাম মমতাজ(৪৫)। গতকাল ২৫ নভেম্বর সকালে চকরিয়া পৌর এলাকার ঘনশ্যাম বাজার এলাকার একটি মুরগীর দোকানের সামনে থেকে এ শ্রমিকের লাশ প্রথমে স্থানীয়রা দেখে থানা পুলিশকে খবর দিলে, এসআই মহির খানের নের্তৃত্বে পুলিশ শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এলাকাবাসী লাশ সনাক্ত করে শ্রমিকের বাড়ীর লোকজনকে খবর দিলে স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাই বোন থানায় এসে মমতাজের লাশ সনাক্ত করে। তারা জানায়, মমতাজ চিরিঙ্গা ইউনিয়নের দক্ষিণ পালাকাটা ১নং ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুরের পুত্র। পরিবারের লোকজন আরো জানায়, মমতাজ দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার স্বপ্নপুরি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। তার স্ত্রী জানায়, ২৪ নভেম্বর রাতে তার স্বামীকে কে যেন মোবাইল ফোন করে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন গুলিবিদ্ধ অবস্থায় তার স্বামী লাশ হয়ে ফিরে। নিহত মমতাজের পরিবারের লোকজন দাবী করছে মমতাজকে পরিকল্পিতভাবে ডাকাতরা হয়তো গুলি করে হত্যা করেছে। এলাকাবাসী ধারনা করছে, দ্বিপক্ষের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে কাছের লোকজনই হয়তো মমতাজকে গুলি করে হত্যা করেছে। মমতাজের পেট গুলির আঘাতে ঝর্জরিত অবস্থায়ই পুলিশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ নিয়ে নিহতের স্ত্রী মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজম জানান, মামলা এখনো দায়ের করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া পৌর এলাকায় শ্রমিকের গুলিবিদ্ধ লাশ
Rating: 5
Reviewed By: Unknown