• Latest News

    নারী নির্যাতনের অভিযোগে এসআই ক্লোজড

    ডেস্ক রিপোর্ট :
    ফরিদপুর জেলার ভাঙ্গা থানার এসআই শফিককে ক্লোজড করা হয়েছে। স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় অভিযোগে মঙ্গলবার তাকে ফরিদপুর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।
    অভিযোগ সুত্রে জানা যায় , ভাঙ্গা থানায় কর্মরত উপপুলিশ পরির্দশক (এসআই) শফিক ১৩ বছর পূর্বে একই এলাকার দরিদ্র পরিবারের এক কন্যাকে বিয়ে করেন। শফিকের বর্তমানে ২টি পুত্র সন্তান রয়েছে। শফিক ও স্ত্রীর বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকায়।
    বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো । শফিক তার স্ত্রীকে ঘরে আটকিয়ে অমানবিক ভাবে নির্যাতন ও মারধর করতো। কিন্ত স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে আসছিলো। এই নিয়ে বেশ কয়েকবার শালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি।
    পরে তার স্ত্রী বাদী হয়ে টাঙ্গাইল জেলায় একটি নারী নির্যাতন মামলা করেন। এ ঘটনায় বুধবার এসআই শাফককে ফরিদপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয় ।
    ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, শফিকের স্ত্রীর একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার তাকে ক্লোজড করেছেন । সে এখন ফরিদপুর পুলিশ লাইনে আছে।
    jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নারী নির্যাতনের অভিযোগে এসআই ক্লোজড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান