• Latest News

    গলায় ফাঁস দিয়ে দুই বান্ধবীর একসঙ্গে আত্মহত্যা

    কক্সবার্তা ডেস্ক :
    রাজশাহী জেলার মতিহার থানার শাহপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে দুই বান্ধবী একসঙ্গে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ নভেমবর) সন্ধ্যায় ঘরের তীরের সঙ্গে তারা দুজন গলায় দুটি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    নিহতরা হলো, সাহাপুর পশ্চিমপাড়া এলাকার নাজমুল হকের মেয়ে বন্য খাতুন (১৩) ও মুক্তার আলীর মেয়ে সম্পা খাতুন (১২)। যে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়, ওই ঘর থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ।
    মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্য ও সম্পা দুই বান্ধবী। তাদের বাড়ি পাশাপাশি। তারা দুজনই পার্শ্ববর্তী বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিকালের দিকে বন্য তার বান্ধবী সম্পার বাড়িতে যায়। এরপর ঘরের ভেতর তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
    ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। তবে এতে কি লেখা আছে, তা তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না। সুইসাড নোটটি কার হাতের লেখা তাও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    bdm
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গলায় ফাঁস দিয়ে দুই বান্ধবীর একসঙ্গে আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান