• Latest News

    খুটাখালী ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি অনুমোদন

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার আওতাধীন খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
    অনুমোদিত নতুন কমিটিতে মাহাবুবুর রহমান সভাপতি, নুর হোসেন (বাবুল), সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ শাহাজাহান সাধারণ সম্পাদক, রবিউল হক সিনিয়র যুগ্ন সম্পাদক এবং মোহাম্মদ ইদ্রিস সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুটাখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ইদ্রিস, সিনিয়র সদস্য কামাল উদ্দিন ও নাছির উদ্দিনের এর যৌথ স্বাক্ষরিত গত ২১ নভেম্বর ২০১৬ ইং তারিখের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    একই সাথে উল্লেখিত কমিটিকে আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দানের নির্দেশনা প্রদান করেন।
    খুটাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান বিএনপির চেয়ারপার্সন জননেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন সহ ওয়ার্ড কমিটি গঠন করার মাধ্যমে যুবদলকে আরো গতিশীল করে একটি পরিচ্ছন্ন যুবদল উপহার দেয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন। এছাড়াও আগামী নির্বাচনকে সামনে রেখে খুটাখালী ইউনিয়ন যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে আহ্বান জানান তিনি।
    (ছবিতে-১. সভাপতি # ২. সাধারণ সম্পাদক)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি অনুমোদন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান