নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ায় অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে প্যানেল চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয় আহতের বাবা ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলীর বিচারে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা ছেলে জাহেদুল ইসলামকে (২১) কুপিয়ে গুরুতর জখম করেছে। ঘটনার সময় হামলাকারী দৃর্বৃত্তরা লুটে নিয়ে গেছে নগদ সাড়ে ৪৮ হাজার টাকা ও ৪৪ হাজার টাকা দামের দুটি মোবাইল সেট। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান সড়কে ঘটেছে এ হামলার ঘটনা। গুরুতর আহত জাহেদুলকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান শওকত আলী বাদি হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার আর্জিতে বাদি উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো.শওকত আলী জানান, তার মালিকানাধীন একটি ম্যাজিক গাড়িতে করে যাত্রী পরিবহন করে আসছিলেন তার ছেলে জাহেদুল ইসলাম তুষাত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহেদুল যাত্রী নিয়ে মালুমঘাট বাজার থেকে গুলিস্তান বাজার যাচ্ছিলেন। ওই সময় চা-বাগান সড়কের অনতি দুরে চলাচল পথে পৌঁছলে সেখানে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্ত দুর্বৃত্তরা গতিরোধ করে অস্ত্রের মুখে জাহেদুলকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। এরপর তাঁরা জাহেদুলকে এলোপাতাড়ি কুপাতে শুরু করে। ঘটনার সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন ও গাড়ির যাত্রীরা এগিয়ে আসলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ওইসময় দুর্বৃত্তরা জাহেদুলের কাছ থেকে নগদ সাড়ে ৪৮ হাজার টাকা ও ৪৪ হাজার টাকা দামের দুটি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।
মামলার বাদি প্যানেল চেয়ারম্যান শওকত আলী বলেন, হামলাকারী দুর্বৃত্তরা তার ছেলেকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করেছে। তার মাথা, মুখমন্ডল ও পায়ে একাধিক স্থানে সেলাই দেয়া হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের একটি শালিস বিচারে সন্তোষ্ট হতে না পেরে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে দুর্বৃত্তদের জড়ো করে তার ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম জানিয়েছেন, ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় ডুলাহাজারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী বাদি হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছে। ঘটনাটির সত্যতা পাওয়ায় তা মামলা হিসেবে রুজু করা হচ্ছে।