কক্সবাজারঃকক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার অধীনস্থ ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে বিকাল ২টায় সময় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে।উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলম বিএ(অনার্স)এম.এ উদ্যোগে অনুষ্ঠিত হবে।বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব রয়েছেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রুস্তম আলী।পরিচালনা কমিটির সভাপতি রুস্তম আলী জানান,আমরা গতবছর থেকে এই টুর্নামেন্টের আয়োজন করছি ।প্রতিটি খেলায় ১০/১৫ হাজার দর্শক হয়। কক্সবাজারের ভালো ভালো টিম গুলো অংশ গ্রহণ করে।তিনি বলেন,এই বছর টুর্নামেন্ট টি ৩ ভরি গোল্ডকাপে রুপান্তর করছি। তাই তিনি দর্শকদের টুর্নামেন্টের প্রতিটি খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
৪ নভেম্বর
Rating: 5
Reviewed By: Unknown