স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকালে এক আলোচনা সভায় বক্তব্যের শেষে সাংবাদিকদের কাছে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনন্দন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'আমি তাদেরকে (নতুন কমিটি) অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারো এই প্রত্যাশা করছি যে, জাতির যে আশা, যে আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরিয়ে দেয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া তার জন্য তারা কাজ করবেন।'
এর আগে সেগুন বাগিচায় কচিকাঁচা মেলা মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রয়াত চলচ্চিত্রকার নজরুল ইসলাম চাষীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন তিনি।
চাষী নজরুলের স্মৃতিচারণে তিনি বলেন, 'তিনি সত্যবাদী ছিলেন তিনি কাউকে ভয় পেতেন না। যখন তাকে ঘিরে দেশে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠতে শুরু করেছিল, ঠিক তখনি তিনি চলে গেছেন।
চাষী নজরুলের স্ত্রী জোসনা কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মাহফুজুল্লাহ, বিএনপির ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ, খালেদা জিয়ার উপদেষ্টা নাজমুল হক নান্নু, জাসাস সম্পাদক শিল্পী মনির খান প্রমুখ।
অনুষ্ঠানের চাষী নজরুলের জীবন-কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।