• Latest News

    বেলুনের পর এবার পায়রায় হুশিয়ারি

    ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে চলমান উত্তেজনা, হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি, সন্দেহ এবং পরস্পরবিরোধী তদন্তে এবার সংযোজন ঘটলো এক পায়রার। রবিবার পাঠানকোটের বামিয়াল সেক্টরের সিম্বাল পোস্ট থেকে ভারতের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে লেখা চিঠিসহ একটি পায়রাকে আটক করা হয়েছে। সীমান্তের ওপার অর্থাৎ পাকিস্তান থেকে উর্দু ভাষায় লেখা হুঁশিয়ারি বার্তাটি পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পায়রাটিকে পুলিশের ‘হেফাজতে’ নেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সোমবারের (৩ অক্টোবর) এক প্রতিবেদনে পায়রা আটকের খবরটি নিশ্চিত করেছে। একদিন আগে একই এলাকা থেকে মোদিকে হুঁশিয়ারি দিয়ে লেখা চিঠিসহ দুটি বেলুন উদ্ধার হয়েছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। 
    পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রবিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর জওয়ানদের নজরে পড়ে পায়রাটি। তারা দেখতে পান, পায়রার সঙ্গে মোদিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি বেঁধে দেওয়া হয়েছে। চিঠিতে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘মোদিজি, ১৯৭১ সালে আমরা যেমন ছিলাম এখনও তেমনই আছি বলে ভাববেন না। এখন কিন্তু প্রত্যেক শিশুই ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।’
    
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বেলুনের পর এবার পায়রায় হুশিয়ারি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান