• Latest News

    তামাক চাষের বিরুদ্ধে চকরিয়ায় মানববন্ধন

    সংবাদদাতা : তামাক চাষের বিরুদ্ধে চকরিয়া উপজেলার লক্ষ্যাচর-কাকারা- সুরাজপুর মানিকপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রীদের তামাকের আগ্রাসন রোধে দীর্ঘ ১৫ কি.মি মানববন্ধন সম্পন্ন হয়েছে। “মাদক ও তামাক জাত দ্রব্যর ব্যবহারকে না বলুন” স্লোগানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম :তামাক চাষের ক্ষতিক্ষর দিক গুলো ছাত্র-ছাত্রীদের মাঝে অবহিত করেন। এই সময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুব-উল করিম, উপজেলা শিক্ষা অফিসার মো: খুরশিদুল আলম চৌ:, সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান, কাকারা ইউপি চেয়ারম্যান, লক্ষ্যাচর ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তামাক কোম্পানী গুলোর প্রত্যক্ষ সহযোগিতায় ও তাদের আগ্রাসীনতার কারনে কৃষকরা দিনদিন আরো বেশী তামাক চাষে ঝুকে পড়ছেন আর হারাচ্ছেন ফসলের জমি ও নিজেদের স্বাস্থ্য। তামাক চাষ করতে গিয়ে কৃষক পরিবারের সবাইকে ভুগতে হচ্ছে তামাক জনিত নানা রোগে।লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে কৃষক পরিবারের ।ছেলে-মেয়েরা তামাক কোম্পানীগুলোকে এলাকা থেকে তাড়ানো সম্ভব না হলে তামাক চাষ কমবে না বরং আরো বাড়বে বলে ছাত্র-ছাত্রীরা পেষ্টুন, ব্যানার উলেখ করেন।তামাক কোম্পানীগুলোর আগ্রাসী অত্যাচারে অতিষ্ঠ কৃষকরা আজ দিশেহারা। তারা এ আগ্রাসন থেকে বাঁচতে চায়, আর বাঁচাতে চায় নিজেদের স্বাস্থ্য, পরিবেশ ও ফসলি জমিকে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: তামাক চাষের বিরুদ্ধে চকরিয়ায় মানববন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান