সিবিএন : জেলার ক্রাইমজোন খ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানকের হেতালিয়াঘোনা দখল নিয়ে দখলবাজ ফেরদৌস বাহিনী ও এনাম বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে।আজ ভোর সকাল থেকে এ ঘটনা শুরু হয়। যে কোন সময় বড় ধরণের সংঘাত-সংঘর্ষ বেঁধে যেত পারে বলে আশংকা করা হচ্ছে।আর দখলবাজদের দমনে পুলিশের কোন ভূমিকা নেই বলে স্থানীয়রা জানিয়েছে।তাদের মতে, দখলবাজদের সাথে পুলিশের গোপন সমঝোতা হয়েছে। একারণে পুলিশ অনেকটা নিরব দর্শক অবস্থায় রয়েছে।এলাকাবাসী সিবিএনকে জানিয়েছে, আজ সকাল থেকে মাইকে ঘোষনা দিয়ে স্বশস্ত্র মহড়ায় নেমেছে ফেরদৌস বাহিনীর লোকজন।তাদের ঠেকাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থায় শক্ত অবস্থানে রয়েছে এনাম বাহিনী।যুদ্ধংদেহী দখলবাজদের কারণে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।স্থানীয়রা জানয়েছে, উভয় বাহিনীই বহিরাগত স্বশস্ত্র সন্ত্রাসী জড়ো করেছে। তৈরী হয়েছে ভীতিকর পরিস্থিতি।জান মালের নিরাপত্ত্বাহীনতায় রয়েছে স্থানীয়রা।ঘটনার বিষয়ে জানতে থানার ওসি বাবুল চন্দ্রকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।হেতালিয়াঘোনা দখল নিয়ে দুই বাহিনীর মধ্যে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা চলছে উভয়পক্ষে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে চিংড়িঘের দখল নিয়ে মুখোমুখি দুই গ্রুপ, দর্শকের ভূমিকায় পুলিশ
Rating: 5
Reviewed By: Unknown