• Latest News

    নব্য কমিটি কে সমর্থন জিনিয়ে টেকনাফে আনন্দ মিছিল!

    কক্সবার্তা ডেস্ক:
    বিশতম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে টেকনাফ পৌর যুবলীগ।

    সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর যুবলীগ সভাপতি মঞ্জুরুল করিম সোহাগ ও সাধারন সম্পাদক অং চৌধুরীর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল আওয়ামীলীগ কার্যালয় হতে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

    এসময় মঞ্জুরুল করিম সোহাগের সভাপতিত্বে ও অং চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন, সৈয়দ করিম, মোঃ আজাদ, যুগ্ন সম্পাদক হাজী মোঃ ইউনুচ, এনায়েত উল্লাহ, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উপজেলা তাঁতীলীগ সাধারন সম্পাদক আবু সিদ্দিক, পৌর যুবলীগ নেতা জলিল, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, মোঃ সাবের, আব্দুর রহমান, আমান উল্লাহ, হামিদ, ফকির আহমদ, ওয়াজ করিম, মোঃ কাছিম, শমসু, আলম প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আলম, মোঃ আলম, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহেদ, সাধারন সম্পাদক নুরুল আলম, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিক, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ তারেক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সালাম সেলিম, ৫ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক জাকের হোসেন টিটু, ৬ নং ওয়ার্ড সভাপতি আবু বক্কর, সাধারন সম্পাদক বদি আলম, ৮ নং সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক মোঃ আলম, ৯ নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান, লতিফুর রহমান লতু প্রমুখ।

    সভায় বক্তাগন ২০ তম জাতীয় সম্মেলনে দারিদ্রমুক্ত, ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ওবায়দুল কাদের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় শুকরিয়া ও প্রানঢালা অভিনন্দন জ্ঞাপন করেন পাশাপাশি জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাবুকে জেলা আওয়ামীলীগের কমিটিতে প্রচার ও সাংগঠনিক সম্পাদক করায় জেলা আওয়ামীলীগ সভাপতি এড সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নব্য কমিটি কে সমর্থন জিনিয়ে টেকনাফে আনন্দ মিছিল! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান