• Latest News

    বিচারক হত্যা মামলার আসামীর ফাঁসি আগামীকাল

    অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হবে আগামীকাল রবিবার। আগামীকাল রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম। জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর গাড়িতে বোমা হামলা চালিয়ে ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদকে হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলায় সাত জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এরমধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে। এই মামলার রায়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আরেক জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফ ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে গ্রেফতার হন। ২০০৮ সাল থেকে তিনি খুলনা জেলা কারাগারে রয়েছেন। এদিকে জেএমবি নেতা আসাদুলের ফাঁসি কার্যকরের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আসাদুলের ফাঁসির রায় কার্যকর উপলক্ষে খুলনা জেলা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিচারক হত্যা মামলার আসামীর ফাঁসি আগামীকাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান