কক্সবাজারে বহুল প্রচারিত দৈনিক বাকঁখালী পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানের বাইশারীতে কর্মরত সাংবাদিকরা। শনিবার সকাল ১০টায় বাইশারী বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবি শ্রেণীর মানুষ অংশ নেন।
দৈনিক বাঁকখালী পত্রিকার বাইশারী প্রতিনিধি মোঃ আব্দুর রশিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: আবুল বাশার নয়ন, সাংবাদিক আব্দুল হামিদ, দৈনিক বাঁকখালী ও দিনকালের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শহিদুল হক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ।
এতে বক্তারা বলেন- দৈনিক বাকঁখালী সম্পাদক সাইফুল ইসলামকে নিজ পত্রিকা কার্যালয় থেকে আটক করা মানে হচ্ছে স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি হস্তক্ষেপ করা। তাই অনতিবিলম্বে সম্পাদক সাইফুল ইসলামকে মুক্তি দিয়ে মামলার বাদী ডা: সালামকে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবী জানান।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন সাবেক চেয়ারম্যান মনিরুল হক, সাবেক চেয়ারম্যান ও বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ নুরুল হাকিম, বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, দৈনিক প্রিয় চট্টগ্রাম, দৈনিক হিমছড়ি ও দৈনিক সচিত্র মৈত্রীর বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমান, দৈনিক কক্সবাজার’৭১ এর প্রতিনিধি মোঃ শাহিন, ঈদগড় ইউনিয়নে কর্মরত সাংবাদিক নুরুল আজিম রিপন, আবুল কাশেম, দৈনিক ইনানী প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান রনি, ইউপি সদস্য আব্দুর রহিম, গর্জনীয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম, যুবলীগ নেতা আবুল কালাম, ব্যবসায়ী আব্দুল করিম বান্টু সহ পেশাজীবি ও সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাইশারীতে বাঁকখালী পত্রিকার সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন
Rating: 5
Reviewed By: Unknown