• Latest News

    নার্গিসের ডান হাতের অস্ত্রোপাচার সম্পন্ন

    কক্সবার্তা ডেস্ক:
    ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের  অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার ভাই শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
    স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পরামর্শক  ডা. মেসবাহ উদ্দিন আহমেদ জানান, 'প্রায় দুই ঘন্টায় ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শিগগিরই নার্গিসের বাম হাতের অপারেশন হবে।'  তিনি জানান,  'দ্রুত তার ডান হাতের অবস্থা পরিবর্তন হবে।'
    সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ দিকে অস্ত্রোপচার শুরু হয় বলে জানান নার্গিসের চাচা আবদুল কুদ্দুস।
    রবিবার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন,  হামলার আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হচ্ছে।
    ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের শরীরে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার উন্নতি হলে ১২ অক্টোবর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। নার্গিসের শ্বাসনালীতে সর্বশেষ অস্ত্রোপচার করা হয়।
    এ ঘটনায় তার বাদী হয়ে সিলেটের শাহপরাণ থানায় বদরুলকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন। বদরুল হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নার্গিসের ডান হাতের অস্ত্রোপাচার সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান