• Latest News

    ভারুয়াখালীতে চাঁদা না দেয়ায় প্রবাসী গুলিবিদ্ধ : নারী আটক

    কক্সবার্তা ডেস্ক : কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়া পেটান আলীর বাড়ির সামনে আবছার কামাল (৩০) নামের এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় একদল সন্ত্রাসীকে দাবীকৃত চাঁদা না দেয়ায় প্রকাশ্যে তাকে গুলি বর্ষণ করে হত্যার চেষ্টা চালায়।
    রোববার সকাল ১০টায় এঘটনা ঘটেছে। গুরুতর আহত প্রবাসীকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহারা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
    জানা গেছে, সদ্যমধ্যপ্রচ্যা ফেরৎ ভারুয়াখালী পশ্চিম পাড়া গ্রামের মৃত হাজি আব্দুল হকে ছেলে আবছার কামাল এর কাছ থেকে স্থানীয় সন্ত্রাসী চক্র মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা তার উপর চরম ক্ষুদ্ধ হয়ে পড়ে।
    এরই ধারাবাহিকতায় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় গত ১৬ অক্টোবর রোববার সকাল ১০টার দিকে পেটান আলীর বাসার সামনে থেকে প্রবাসী আবছারকে অপহরণের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ক্ষুদ্ধ সন্ত্রাসীরা আবছারের শরীরে গুলি ছুড়ে পালিয়ে যায়।
    স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ও মুমূর্ষ আবছার কামালকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    আবছারের পরিবার সূত্রে জানা যায়, চাঁদা দিতে দীর্ঘদিন ধরে সাহারা খাতুন গং আবছারকে হুমকি দিয়ে আসছিল।
    এছাড়াও স্থানীয় সোহেল, জসিম,রফিক, ইরান নানভাবে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়েছিল। এসব ব্যক্তি রোববার সকালে এ ঘটনাটি সংগঠিত করেছে।
    এদিকে, স্থানীয় সুত্র জানিয়েছে, প্রবাসীকে হত্যার চেষ্টার ঘটনার মূলহুতা সাহারাখাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে কক্সবাজার থানায় হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন গুলিবিদ্ধ আবছারের পারিবারিক সুত্র।
    স্থানীয়দের দাবী, স্বামী মৃত্যুর পর সাহারা খাতুন নামের ওই নারী এলাকায় পতিতা, ইয়াবা ও গাজা ব্যবসায়ি হিসেবে পরিচিত এবং ঘটনায় জড়িত উল্লেখিত সন্ত্রাসীরা বহু মামলার পলাতক আসামী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারুয়াখালীতে চাঁদা না দেয়ায় প্রবাসী গুলিবিদ্ধ : নারী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান