• Latest News

    পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আর নেই

    শাখাওয়াত হোছাইন, পেকুয়া :
    কক্সবাজারের পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক মাষ্টার আজমগীর চৌধুরী(৫৭) আর নেই। ২৯ অক্টোবর শনিবার ভোর ৬টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন (ইন্না……..রাজেউন)। ওইদিন বিকেল সাড়ে ৪টায় রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাষ্টার আজমগীর চৌধুরী উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিলাপাড়া এলাকার মৃত.হাজ্বী কালামিয়া সিকদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। জানাগেছে, মাষ্টার আজমগীর চৌধুরী পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাজাখালী জি.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। তার মৃত্যুতে পুরো পেকুয়ায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে জানাজা পূর্ব বিশাল সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কাশেম প্রমুখ। এদিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি এড.আমজাদ হোসেন, সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, জেলা আ.লীগের উপদেষ্টা এড.কামাল হোসেন, কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.খোরশেদ আলম, সাধারন সম্পাদক ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাবু, জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সুচিন্তা বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো:আশরাফুল ইসলাম সজীব, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি জাফর আলম, পেকুয়া উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক, উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবুল কাশেম, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, কমরুদ্দিন, জি.এম আবুল কাশেম, শাহনেওয়াজ নেওয়াজ চৌধুরী বিটুমিয়া, বখতেয়ার উদ্দিন চৌধুরী, মো.শহিদুল্লাহ চেয়ারম্যান, এড.গিয়াস উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম, জাহেদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, ওয়াহিদুর রহমান ওয়ারেচি, উপজেলা জাতীয় শ্রকিমকলীগ সভাপতি এইচ.এম নুরুল আবছার, পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মো.বারেক, সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, শফিউল আলম, আহমদ হোছাইন, যুগ্ম সম্পাদক আকতার হোছাইন, সাংবাদিক নাজিম উদ্দিন, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আছাদুল হক, শাহেদ ইকবাল, ফরহাদুজ্জামান, আজগর আলী, সাংবাদিক মুহাম্মদ হাসেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হোছাইন সুজন, যুবলীগ নেতা আবদুল করিম, হোছাইন মো.বাদশা, সেকান্দর, সুচিন্তা বাংলাদেশ এর পেকুয়া উপজেলা শাখার সভাপতি এড.রাশেদুল কবির, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম.কফিল উদ্দিন বাহাদুর, ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ প্রমুখ। বিবৃতিদাতারা বলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর চৌধুরী একজন সৎ ও নির্লোভ ব্যক্তি ছিলেন। দল ও দেশের মঙ্গলের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করেছেন তারা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আর নেই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান