লোহাগাড়া থানা পুলিশ ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থেকে ইয়াবা ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হল- কক্সবাজার সদরের সিয়ামখালী মাঝের পাড়ার মৃত হাজী কলিম উল্লাহ সিকদারের পুত্র কায়েস উদ্দিন প্রকাশ পুতিয়া (২৭) ও একই এলাকার খোরশেদ আলম সিকদারের পুত্র আনোয়ার পাশা দিনাত (২৫)। দিনাত চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ফলপ্রার্থী।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী চট্টগ্রাম শহরমুখী প্রাইভেটকারটি থামায়। পরে তল্লাশী চালিয়ে প্রাইভেটকারের ভিতর থেকে ১৯০০ পিচ ইয়াবা উদ্ধার করে। প্রাইভেটকার ও আটকরা এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লোহাঘাটায় ইয়াবা বহনকারী কার গাড়ি সহ আটক ২
Rating: 5
Reviewed By: Unknown