শিক্ষা বার্তা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০.৩০ টায় এ-ইউনিট বিজ্ঞান অনুষদের এবং বিকেল ২.৩০ টায় জে-ইউনিট ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য বিশিষ্ট কথা সাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার ভর্তি পরীক্ষা হলসমূহ পরিদর্শন করেন।
এ সময় চ.বি. বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুল করিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর জনাব মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. মো. দানেশ মিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষা বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাননীয় উপাচার্য পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘেœ অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।