• Latest News

    চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্থর আজ


    অর্থনীতি বার্তা:
    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আজ (শুক্রবার) ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’-এর (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আছে।
    প্রস্তাবিত এ অর্থনৈতিক অঞ্চলের আয়তন হবে ৭৭৪ একর। এর মধ্যে ২৯১ একর সরকারি জমি। বাকি জমি অধিগ্রহণ করা হবে।  চট্টগ্রাম বন্দর থেকে এর দূরত্ব ২৮ কিলোমিটার। আর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূরত্ব হবে ৪৬ কিলোমিটার।
    সিইআইজেড নির্মাণে গত জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, সেখানে কাজ করবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ (সিএইচইসি)।
    আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বারৈ বলেন, ‘আমরা এরই মধ্যে ২৯১ একর জমি বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটিকে (বিইজেডএ) বুঝিয়ে দিয়েছে।’
    বিইজেডএ'র এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই অর্থনৈতিক অঞ্চল নতুন দিক উন্মোচন করবে।’ কাজ শেষ হতে অন্তত দু’বছর সময় লাগবে বলেও জানান তিনি। পবন চৌধুরী বলেন, ‘এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্থর আজ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান