নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে
হেরোইনসহ আল মাসুদ (৩০) ও জহুরুল ইসলাম (৩২) নামের দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক ভাবে তাদেরকে আটক করা হয়।
রাণীনগর থানার এস.আই শফিকুর রহমান শফি জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশপুর এলাকা থেকে আল মাসুদ কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। মাসুদ ওই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
এছাড়া সকাল ১০ টায় উপজেলার আতাইকুলা এলাকা থেকে জহুরুল ইসলাম কে ৪ গ্রাম হেরোইন সহ আটক করা হয় । জহুরুল আতাইকুলা গ্রামের আক্কাছ আলীর ছেলে। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে গত কালই আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানাগেছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown