• Latest News

    হাসপাতাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার : বিপাকে কর্তৃপক্ষ

    কক্সবার্তা ডেস্ক :
    ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । খবর পেয়ে পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে।
    হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে কোন এক এলাকা থেকে অজ্ঞান হওয়া এক অজ্ঞাত (৩০) নারীকে অসুস্থ অবস্থায় এ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে এসে তাকে ভর্তি না করে জরুরী বিভাগে রেখে তার স্বজনরা পালিয়ে যায়। এরপর থেকে তারা আর ওই নারীর খোঁজ নিতে আসেনি।
    পরে বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।
    বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার এস আই নজরুল ইসলাম ও পুলিশের সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই নারীর গোপণ অঙ্গে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের পর ওই নারীর লাশের কোন স্বজন না থাকায় বেওয়ারিশ লাশ হিসেবে আলীপুর কবরস্থানে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হাসপাতাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার : বিপাকে কর্তৃপক্ষ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান