অলি উল্লাহ রনি, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ও সদরের ঈদগাঁও পর্যন্ত বিভিন্ন টার্নিং পয়েন্টসহ অসংখ্য স্থানে বালুর স্তুপ করে রেখেছে এক শ্রেণীর বালুদস্যু চক্র। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনকারী সিন্ডিকেট স্থানীয় প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেপরোয়াভাবে নদী ও বিভিন্ন খাল থেকে বালি উত্তোলন করে যাচ্ছে। মহাসড়ক দখল করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পথচারী ও ভূক্তভোগী মহলের অভিযোগ। সড়ক দখল করে অসাধু বালি ব্যবসায়ীদের এহেন কর্মকান্ডে ঘটে চলছে প্রাণহানিসহ অসংখ্য দুর্ঘটনা। এভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে যে কোন মুুহুর্তে দূরপাল্লার দ্রুতগামী যানবাহন অভিমুখী বাহনের সাথে বড় ধরনের সংঘর্ষে পতিত হতে পারে বলে আশংকা সচেতন মহলের। এতে পর্যটন রাজধানী কক্সবাজারের পর্যটন মওসুমে ভ্রমণে আসা শত-শত পর্যটকবাহী গাড়ী দূর্ঘটনার কবলে পড়ার আশংকায় পর্যটক মহলে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট সূত্র। উপজেলার নদী ও খালে এক শ্রেণীর বালুদস্যু চক্র প্রতিনিয়ত হানা দিয়ে সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করে বালি আহরণ করে চলছে। ওই সিন্ডিকেট কর্তৃক মহাসড়ক দখলের মতো পরিবেশ সৃষ্টি করে সড়কের ট্রাফিক ও হাইওয়ে নীতি লংঘন করে বিভিন্ন টার্নিং পয়েন্টসহ অসংখ্যস্থানে বালির স্তুপ করে রাখে। এসব স্থানগুলোর মধ্যে ডুলাহাজারা কলেজ গেইট, ডুলাহাজারা স্টেডিয়াম সংলগ্ন মহাসড়ক, সাফারি পার্ক, খুটাখালী মেদাকচ্ছপিয়ার ঢালা, খুটাখালী হাই স্কুল ও ইউপি পরিষদ সংলগ্ন মহাসড়কসহ বিভিন্ন স্থান। এভাবেই গত ২৭ অক্টোবর খুটাখালীর পুর্ব গর্জনতলী নতুন মসজিদের সামনে মহা সড়কের উপর এদিন বেলা সাড়ে ১১টায় মারা যায় নোমান (৩০) নামের এক যুবক। সে নতুন অফিস এলাকার মৃত মোহাম্মদ ইদ্রিস এর ছেলে। একই দিনে মুমুর্ষ অবস্থায় নুরুল কবিরের পুত্র শাহেদ নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব দুর্ঘটনাকে উপেক্ষ করেই দেদারছেই বালু ব্যাবসা করে যাচ্ছে সাহাব উদ্দিন, আবুতাহের, শাহাজাহান ও বাবুলরা।
এদিকে বালুদস্যু সিন্ডিকেট কর্তৃক সড়কের দু’পাশ দখল করে বেপারোয়াভাবে বালি ব্যবসা চালিয়ে ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত করা হলেও এখনও পর্যন্ত নিরাপদ সড়ক চাই দাবিদার সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন কিংবা কোন ধরনের কর্মসূচী পরিলক্ষিত হয়নি। এ ব্যাপারে জানতে কক্সবাজার জেলা শাখার এক নেতার সাথে যোগাযোগ করা হলে মোবাইল ব্যস্ত থাকায় সংযোগ পাওয়া যায়নি। অপরদিকে ডুলাহাজারা হাইওয়ে পুলিশ কর্তৃক প্রচারণা পত্রের পরামর্শ কলামে সড়ক দখল করে ইট, বালি, কংক্রীট না রাখার কথা থাকলেও ওই ব্যবসায়ীদের বেপরোয়া বাণিজ্যের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেনা বলে স্থানীয় সূত্র দাবি করেন। সম্প্রতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালি উত্তোলনের আসবাবপত্র জব্দসহ নগদ টাকার জরিমানা করেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ বালি উত্তোলন করে রাজস্ব ফাঁকিদাতাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহাসড়ক জুড়ে চকরিয়া ও ঈদগাঁওর বিভিন্ন পয়েন্টে বালুর স্তুপ
Rating: 5
Reviewed By: Unknown