• Latest News

    ডুলাহাজারায় গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা - শীর্ষক একাংশ সংবাদের প্রতিবাদ

    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনাটি গত ১৫ অক্টোবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু সিবিএন , চকরিয়া নিউজ অনলাইন ও দৈনিক বাঁকখালী, সকালের কক্সবাজার, আজকের কক্সবাজার সহ কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের মধ্যাংশে আমাকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এই বানোয়াট, ভিত্তিহীন সাংবাদাংশটি আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    এতে বলা হয়েছে আত্মহত্যায় নিহত জন্নাতুল ফেরদাউস রঙ্কির সাথে পার্শ্ববর্তী মিরাজ নামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ ওইদিন উপরোক্ত তারিখের উল্লেখিত গণমাধ্যম সমূহে প্রকাশিত আত্মহত্যার ঘটনার সাথে আমাকে জড়িয়ে ভূয়া বিবৃতি দেখে আমি আশ্চার্য হই। প্রকৃতপক্ষে উল্লেখিত মেয়েটির সাথে আমার কোন প্রকার প্রেমের সম্পর্কই ছিল না। সমাজে ছোট করার জন্য ও আমার ব্যাবসার উন্নতির প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সংবাদকর্মী ভাইদের এই বানোয়াট তথ্য প্রদান করেছে। উল্লেখ্য গত ২০১৩ সাল থেকে ডুলাহাজারা বাজারে 'এম.আর কফি হাউজ' নামের একটি ছোট্ট কুলিং কর্ণারের ব্যবসা করে কোন মতে নিজ বাড়ি-ঘরের খরচ চালিয়ে আসছি। যা স্থানীয় জন প্রতিনিধিরা সহ সকলেই অবগত রয়েছে।
    সর্বোপরি সংবাদকর্মী ভাইদের প্রতি এরূপ মিথ্যা তথ্যাদি গণমাধ্যমে প্রকাশ করে মানুষকে বিভ্রান্তিতে না ফেলে সঠিক তথ্য নিয়ে যথাযথ রিপোর্ট করার অনুরোধ রইল। পাশাপাশি আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদাংশের প্রতি ভিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন সহ এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

    প্রতিবাদকারী
    মোঃ মিরাজ উদ্দিন
    সাং- বৈরাগিরখীল (৬নং ওয়ার্ড),
    ডুলাহাজারা, চকরিয়া, কক্সবাজার।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা - শীর্ষক একাংশ সংবাদের প্রতিবাদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান