কক্সবার্তা ডেস্ক:
চকরিয়ার হারবাং থেকে চোরকারবারীর মাধ্যমে তক্ষক পাচারের গোপন খবর প্রশাসনকে জানিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ছাত্রনেতাকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। গতকাল ২২অক্টোবর দুপুর ১২টার দিকে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানাগেছে, উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং লালব্রীজ (বত্তাতলী এলাকার গুরামিয়া ড্রাইভারের ছেলে সকির প্রকাশ টুট্টেং সকির সহ কয়েকজন দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনীয়ভাবে তক্ষক ব্যবসা করে আসছে। গতকাল দুপুর ১২টার দিকে কয়েকটি তক্ষক পাচারের বিষয়টি স্থানীয় পুলিশ ফাড়িতে মোবাইল ফোনে অবহিত করেন একই এলাকার বাসিন্দা ও উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আলম স্থানীয় সচেতন মহল। তবে পুলিশ পৌছার পূর্বেই মূল্যবান তক্ষক গুলো অন্যত্র সরিয়ে রাখে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে পুলিশ চলে যাওয়ার পর তক্ষক পাচারকারী ও অবৈধ ব্যবসায়ী টুট্টেং সকিরের নেতৃত্বে ছাত্রনেতা শফিউলকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এনিয়ে মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানাগেছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো: কামরুল আজম জানান, তক্ষক ব্যবসার বিষয়টি সঠিক হয়ে থাকলে এবং হামলার ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।